NEWS UPDATE

‘মাহফুজ আলমের ওপর হামলা হয়নি, কনস্যুলেট অফিস ভাঙচুর হয়েছে’

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর কোনো হামলা হয়নি, তবে কনস্যুলেট অফিস ভাঙচুর হয়েছে। সোমবার (২৫ আগস্ট) ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা তার ভেরিফায়েড  ফেসবুক পেজে এ তথ্য জানান। গত রোববার জুলাই গণ-অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে নিউইয়র্ক কনস্যুলেট অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে গিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বলেন, তিনি (মাহফুজ আলম) সেখানে পূর্বনির্ধারিত অনুষ্ঠানে স্বাভাবিকভাবে অংশ নিয়েছেন। মাহফুজ আলম সম্পূর্ণ স্বাভাবিকভাবে প্রোগ্রামে অংশ নিয়েছেন এবং প্রোগ্রাম থেকে বের হয়েছেন। তবে আওয়ামী ফ্যাসিস্টরা একটা কালো গাড়ী আটক করে সেখানে বিক্ষোভ করেছিলেন। অথচ সে গাড়ীতে মাহফুজুর রহমান ছিলেন না, এ ছাড়া হামলাকারিরা উপদেষ্টার মুখোমুখিও হয়নি। গোলাম মোর্তোজা বলেন, ফ্যাসিস্টরা যখন ভাঙচুর করে, তখন পুলিশ এসেছে এবং ওদের সেখান থেকে সরিয়ে দিয়েছে। এই হলো ঘটনা। তিনি বলেন, কনস্যুলেটের যে মূল দরজা সেটা প্রধান সড়কের কাছে। ওটা গ্লাসের, সেটা তারা ভাঙচুর করেছে। ওরা দেশে যা করে এখানেও তাই করেছে। আর প্রচুর গালাগালি করেছে, যা তাদের বৈশিষ্ট্য।
Read More...

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।