স্মৃতির মানসপটে - FLN
স্মৃতির মানসপটে - FLN
-আসাদুর রহমান, শুক্রবাটী সপ্রাবি., ধামইরহাট, নওগাঁ।
একটি চটপটে ভদ্র অমায়িক শিশু নাম তাঁর তানহা। এটি তাঁর ছদ্মনাম। শিশুটি পরিবারের যেমন মধ্যমণি তেমনি অন্যদের মাঝেও। সে সবার সাথে খেলতে পছন্দ করে । সে এখন পঞ্চম শ্রেণিতে পড়ে। কিন্তু পড়ালেখায় সে একটু পিছিয়ে।
স্যার যখন পড়ান তখন সব বুঝতে পারে কিন্তু মনে রাখতে পারে না। এই জন্য সে নিজেকে খুবই অসহায় ভাবে। কিন্তু সে সব কাজে সে খুবই আগ্রহী। নিজের কাজ নিজে করার চেষ্টা করে। কোনো কাজ না পারলেও সে হাল ছাড়ে না, লেগেই থাকে এবং স্যারদের কথা মেনে চলে।
একদিন সে বিদ্যালয়ে গিয়ে শুনতে পায় ৫ ম শ্রেণির সবার ইংরেজি পড়া পারতে হবে। তানহা দুশ্চিন্তায় পড়ে গেলো, সে স্যারের সাথে নিজের অপারগতার কথা অকপটে বলে দিলো।অতঃপর স্যার তাঁকে একটি গ্রুপ করে দিয়ে এবং বলল, এই গ্রুপের সবাই মিলে পড়াটা রেডি করতে হবে যেটা আগে একা নিজেকেই রেডি করতে হতো।
তানহা দেখলো, 2/3 জনে গ্রুপে একটা পড়া রেডি করতে হবে, এটা শুনে তানহা খুব খুশি।
অতঃপর, তাঁর দুরন্ত গতিতে শুরু হলো অভিযান । "রিলে রেসের" মত করে শিশুদের গ্রুপে পড়তে হবে।এটা দেখে তানহার আরও মনে আনন্দ লাগছে।
দিন দিন তানহার পড়ালেখায় উন্নতি হচ্ছে, সে গল্প পরে সহপাঠীদের মাঝে মায়াবী কণ্ঠে গল্প শুনায় ।সবার তানহার গল্প শুনতে লাইব্রেরিতে ভিড় জমায় । নিজের অজান্তেই বিদ্যালয়, শিক্ষক, সহপাঠী সবার প্রতি অব্যক্ত ভালোবাসা তৈরি হয়েছে তানহার। তাঁর সময় ফুরিয়ে গেল, বিদ্যালয়ের জীবন তার শুধুই স্মৃতির পাতায় জীবনের মানসপটে রয়ে গেলো।নিরক্ষর থেকে সে এখন প্রতিভাবান একজন ভালো শিক্ষার্থী হিসেবে নিজেকে গড়ে তুলছে আর বারবার স্মৃতি গুলো মূর্ছা যায় । ফিরে পেতে চায় তানহা তাঁর বন্ধুদের ।
মতামত দিন