NEWS UPDATE

প্রত্যয়ী শিখন - আত্মবিশ্বাস যেখানে পঠন দক্ষতার বিকাশ ঘটায়

প্রত্যয়ী শিখন - আত্মবিশ্বাস যেখানে পঠন দক্ষতার বিকাশ ঘটায়

-আসাদুর রহমান

 শিক্ষার্থীদের আত্মবিশ্বাস এবং পঠন দক্ষতার মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে। আত্মবিশ্বাস হলো এমন এক মানসিক অবস্থা, যা শিক্ষার্থীদের শেখার প্রতি ইতিবাচক মনোভাব এবং সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে উৎসাহিত করে। নিম্নে এগুলো বর্ণিত হয়েছে ।

 পঠন দক্ষতা উন্নয়নে আত্মবিশ্বাস বৃদ্ধির কৌশল

১. ইতিবাচক পরিবেশ তৈরি করা: 

ইতিবাচক এবং সমর্থনশীল পরিবেশ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায়। 

কার্যক্রম:

- শিক্ষকদের প্রশংসা ও উৎসাহ। 

- সহপাঠীদের সহযোগিতা। 

 

২. ছোট ছোট সাফল্যের উদযাপন:  

শিক্ষার্থীদের ছোট ছোট সাফল্য উদযাপন করলে তারা আরও আত্মবিশ্বাসী হয়। 

কার্যক্রম:

- যেমন: একটি কঠিন শব্দ সঠিকভাবে পড়া। 

- পুরো পাঠ্যবস্তু সফলভাবে পড়া। 

 

৩. স্বনির্ভর পঠন চর্চা গড়ে তোলা: 

শিক্ষার্থীদের নিজের পছন্দমতো বিষয় পড়ার সুযোগ দিলে তারা স্বাধীনভাবে শেখার প্রতি আগ্রহী হয়।

 কার্যক্রম:

- এটি তাদের আত্মবিশ্বাস বাড়ায়। 

- নতুন কিছু শেখার সাহস দেয়। 

 

৪. গ্রুপ রিডিং কার্যক্রম:

দলগত পড়াশোনা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। 

কার্যক্রম:

- তারা একে অপরের কাছ থেকে শেখার সুযোগ পায়। 

- সামাজিক সহযোগিতার মাধ্যমে তাদের পঠন দক্ষতা উন্নত হয়। 

 

৫. ধীরে ধীরে লক্ষ্য নির্ধারণ:

শিক্ষার্থীদের ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করতে সাহায্য করা উচিত, যা অর্জন করা সহজ।

 

৬. ইতিবাচক প্রতিক্রিয়া প্রদান:

 শিক্ষার্থীর সাফল্যকে স্বীকৃতি দেওয়া তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক।

 

৭. স্বাধীন পঠন অনুশীলন:

শিক্ষার্থীদের নিজের পছন্দমতো বই পড়ার সুযোগ দেওয়া হলে তারা নিজেদের সক্ষমতা সম্পর্কে আত্মবিশ্বাসী হয়। 

 

৮. পঠন খেলাধুলা ও প্রতিযোগিতা: 

পঠন দক্ষতা বাড়ানোর জন্য খেলাধুলা বা প্রতিযোগিতা আয়োজন করলে শিক্ষার্থীরা এটি উপভোগ করে এবং এতে আত্মবিশ্বাস বাড়ে। 

 

৯. সহজ থেকে কঠিনের দিকে অগ্রসর হওয়া

কার্যক্রম:

   - সহজ এবং পরিচিত পাঠ্যবস্তু দিয়ে শুরু করতে হবে।

   - ধীরে ধীরে জটিল পাঠ্যবস্তুতে যেতে হবে। 

 

১০. স্বনির্ভর পঠন অভ্যাস গড়ে তোলা

কার্যক্রম: 

   - শিক্ষার্থীদের নিজে পড়ার সুযোগ দিতে হবে

   - তাদেরকে শব্দ বোঝার জন্য অভিধান বা অনলাইন টুল ব্যবহার করতে শেখাতে হবে।  

 

১১. উচ্চারণ এবং বোধগম্যতা উন্নত করা

কার্যক্রম:

   - শিক্ষার্থীদের উচ্চারণ অনুশীলনে সহায়তা করুতে হবে ।

   - পঠিত অংশ সম্পর্কে প্রশ্ন করে তাদের বোঝার দক্ষতা যাচাই করতে হবে।

 

 ১২. গল্প বা রূপকথার বই পড়তে উৎসাহ দেওয়া

কার্যক্রম:  

   - সহজ ভাষার গল্প, রূপকথা বা কমিক বই দিয়ে পঠন অভ্যাস শুরু করতে হবে।

   - গল্প পড়ে নিজের মত প্রকাশ করতে হবে।

 

 ১৩. রুটিনমাফিক পঠন চর্চা

কার্যক্রম: 

   - প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়ার অভ্যাস গড়ে তুলতে সহায়তা করতে হবে।

   - এই অভ্যাস ক্রমাগত উন্নতি নিশ্চিত করতে হবে।

 

আত্মবিশ্বাসের অভাবে পঠন দক্ষতার সমস্যা

 

যেসব শিক্ষার্থীদের আত্মবিশ্বাস কম, তাদের পঠন দক্ষতা উন্নয়নে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়।

  কার্যক্রম:

- পাঠ্যবস্তুর প্রতি অনীহা। 

- ভুল করার ভয়ে জোরে পড়তে সংকোচ। 

- অল্প সময়ে হতাশ হয়ে পড়া। 

- পরীক্ষায় খারাপ ফলাফল। 

- সৃজনশীল চিন্তার অভাব ঘটে ।

 

পঠন দক্ষতা পরিমাপ ও মূল্যায়ন 

আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য নিয়মিত পঠন দক্ষতার মূল্যায়ন প্রয়োজন। 

কার্যক্রম:

- শিক্ষার্থীদের উন্নতি ট্র্যাক করা। 

- কোথায় উন্নতির প্রয়োজন তা চিহ্নিত করা। 

 একজন আত্মবিশ্বাসী শিক্ষার্থী শুধু একজন ভালো পাঠক নয়, বরং একজন সক্রিয় শিক্ষার্থীও হয়ে ওঠে, যার মাধ্যমে তার ভবিষ্যত শিক্ষাজীবন আরও সমৃদ্ধ হয়।



মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।