প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তার কার্যক্রম
প্রাথমিক
বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তার কার্যক্রম
শিক্ষার্থীদের
স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তাবিধান নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে
বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ক্ষুদে
ডাক্তার কার্যক্রম। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে ক্ষুদে ডাক্তার হিসেবে বাছাই করে নেওয়া হয়
কয়েকটি শিক্ষার্থীকে। তাদেরকে সাদা এপ্রোন পড়ানো হয়। বছরের নির্দিষ্ট দিনে এই
ক্ষুদে ডাক্তার টিম বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমির ওষুধ খাওয়ানো থেকে শুরু করে
ওজন পরিমাপ, দৃষ্টিশক্তি পরিমাপ সহ বিভিন্ন
ধরনের স্বাস্থ্য বিষয়ক সেবা প্রদান করে থাকে। ক্ষুদে ডাক্তার টিমের সার্বিক
নির্দেশনায়
থাকেন বিদ্যালয়ের একজন শিক্ষক। এতে করে ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে পরোপকার
এবং সেবা প্রদানের একটা মানসিকতা তৈরি হয়। স্বাভাবিকভাবে তারা বড় হয়ে ডাক্তার
হবার স্বপ্ন দেখতে শুরু করে। শিক্ষার্থীরা উন্নত স্বপ্ন দর্শনে উদ্ভূত হয়। যা
প্রাথমিক শিক্ষার লক্ষ্যের অন্যতম বিষয়। তাই আমি মনে করি প্রাথমিক বিদ্যালয়ের
ক্ষুদে ডাক্তার কার্যক্রম শিক্ষার্থীদের
উন্নত মানসিকতা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মতামত দিন