শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য
প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ |
Primary Teachers Training
Responsibilities of the teacher
শিক্ষকের
দায়িত্ব ও কর্তব্য
শিক্ষকতা একটি মহান পেশা। শিক্ষকতার সাথে নীতি, আদর্শ, কর্তব্য-পরায়নতা জড়িত। এছাড়াও আরও অনেক দায়িত্ব ও কর্তব্য পালনের মূর্ত প্রতীক এই শিক্ষকতা পেশা। চলুন এই সম্পর্কে বিস্তারিত জানা যাক…
শিক্ষকতা
পেশার দায়িত্ব ও কর্তব্য
শিখন-শেখানো
কার্যক্রম পরিচালনা সংক্রান্ত
✨
পাঠ্যপুস্তকের বিষয় সম্পর্কে ধারণা অর্জন;
✨
পাঠ-সংশ্লিষ্ট উপকরণ তৈরি;
✨
পাঠ-পরিকল্পনা অনুসরণ করে শ্রেণি শিখন-শেখানো কার্যাবলি পরিচালনা;
✨
শিক্ষার্থীর পারঙ্গমতা যাচাই করা;
✨
শিক্ষার্থীদের মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ।
সমাজ-সম্পৃক্ততা
বিষয়ক
✨
বিদ্যালয় এলাকার শিশু জরিপ;
✨
নিয়মিত উঠোন বৈঠক;
✨
শিক্ষার্থীর ঝরেপড়া রোধে পদক্ষেপ গ্রহণ করা।
সহ-শিক্ষাক্রমিক
কাজ পরিচালনা সংক্রান্ত
✨
বিভিন্ন জাতীয় দিবস উদযাপন;
✨
সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা।
পেশাগত
উন্নয়ন সংক্রান্ত
✨
পাক্ষিক সভায় অংশগ্রহণ;
✨
সাব-ক্লাস্টার প্রশিক্ষণে অংশগ্রহণ;
✨
বিষয়ভিত্তিক প্রশিক্ষণে অংশগ্রহণ;
✨
বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ ও পরিচালনা।
বিদ্যালয়-পরিবেশ
সংরক্ষণ বিষয়ক
✨
বিদ্যালয় প্রাঙ্গনে ফুলের বাগান করা;
✨
বিদ্যালয় আঙিনায় বনজ ও ফলদ উদ্ভিদ লাগানো;
✨
শ্রেণিকক্ষ ও বিদ্যালয় প্রাঙ্গন পরিচ্ছন্ন রাখায় সহযোগিতা।
এছাড়াও
প্রয়োজনের নিরিখে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অর্পিত দায়িত্ব পালন করা হয়।
সহকারী
শিক্ষক ও প্রধান শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য
সহকারী
শিক্ষকগণের দায়িত্ব ও কর্তব্য:
✨ শ্রেণিকক্ষে
শিখন শেখানো ও গাঠনিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা;
✨ বিদ্যালয় এলাকার স্কুলে গমনোপযোগী
শিশুদের বিদ্যালয়ে ভর্তি, উপস্থিতি নিশ্চিতকরণ ও পাঁচবছর
মেয়াদী প্রাথমিক শিক্ষাচক্র সমাপনে পদক্ষেপ গ্রহণ করা;
✨ সামজিক উদ্ধুদ্ধকরণ কর্মসূচির
অংশহিসেবে অভিভাবকদের সাথে যোগাযোগ রক্ষা করা;
✨ প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে জ্যেষ্ঠ
সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে প্রশাসনিক দায়িত্ব পালন করা;
✨ প্রতিমাসে অন্ততঃ একটি হোম ভিজিট করা;
✨ প্রধান শিক্ষককে বিদ্যালয় পরিচালনা
করার কাজে সহযোগিতা করা;
✨ বিদ্যালয়ের বিভিন্ন রেকর্ড পত্র তৈরি
ও আপডেট করার কাজে প্রধান শিক্ষককে প্রয়োজনীয় সহযোগিতা করা;
✨ উর্দ্ধতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত
অন্যান্য দায়িত্ব পালন করা।
প্রধান
শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য:
প্রশাসনিক
ও সাংগঠনিক দায়িত্ব ও কর্তব্য
১. প্রধান শিক্ষক স্কুলের যাবতীয় রেকর্ড, রেজিস্টার ও ফাইল সংরক্ষণ করবেন;
২. স্কুল এলাকায় স্কুল গমনোপযোগী শিশুদের বাৎসরিক জরিপের কাজ
শিক্ষকমন্ডলী ও ম্যানেজিং কমিটির সহযোগিতায় সম্পন্ন করবেন এবং শিশু জরিপের স্থায়ী
রেজিস্টার সংরক্ষণ করবেন;
৩. শিশুদের অভিভাবকবৃন্দকে তাদের সন্তানদের স্কুলে প্রেরণের জন্য
উদ্বুদ্ধ করবেন;
৪. শিক্ষকমন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ
এবং অভিভাবকদের সহযোগিতায় স্কুলে শিশুদের দৈনিক ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করবেন;
৫. বাৎসরিক পাঠ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করবেন এবং উহার আলোকে
সাপ্তাহিক রুটিন প্রণয়ন করবেন;
৬. বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী সভা, বাৎসরিক ক্রীড়ানুষ্ঠান ও অভিভাবক দিবস উদযাপনের ব্যবস্থা গ্রহণ করবেন;
৭. সহকারী শিক্ষকদের একসঙ্গে অনধিক ৩ দিন পর্যন্ত নৈমিত্তিক ছুটি
মঞ্জুুর করতে পারবেন;
৮. সংশ্লিষ্ট সকলকে সরকারি আদেশ ও আইন সম্পর্কে
অবহিত করবেন;
৯. স্কুলে ম্যানেজিং কমিরি সদস্যদের সহযোগিতায় স্কুলগৃহ, আসবাবপত্র ও অন্যান্য সম্পদের নিয়মিত সংরক্ষণ ও নিরাপত্তা বিধানের
ব্যবস্থা গ্রহণ করবেন;
১০. প্রয়োজনীয় রিপোর্ট ও রিটার্ণ প্রণয়নপূর্বক সংশ্লিষ্ট সকলের নিকট
যথানিয়মে প্রেরণ করবেন;
১১. ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু করবেন;
১২. প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা/বৃত্তি পরীক্ষায়
ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের ব্যবস্থা করবেন;
১৩. স্কুলে ম্যানেজিং কমিটি গঠনের নিমিত্তে সময়মত ব্যবস্থা গ্রহণ
এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন;
১৪. শিক্ষক অভিভাবক সমিতি গঠন ও উহার কার্যকরিতা নিশ্চিত করবেন;
১৫. সরকার প্রদত্ত পাঠ্যপুস্তক ও অন্যান্য সরবরাহকৃত দ্রব্য ও
সাজ-সরঞ্জামাদি ম্যানেজিং কমিটির অনুমোদনক্রমে বিতরণ করবেন;
১৬. বিদ্যালয় শ্রেণিকক্ষ, বিদ্যালয় আঙিনা
এবং শৌচাগার তথা বিদ্যালয় পরিবেশের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করবেন;
১৭. পাঠোন্নতির লক্ষ্যমাত্রা পর্যালোচনার নিমিত্তে সহকারী শিক্ষকদের
সঙ্গে প্রতিমাসে অন্ততপক্ষে ২টি অধিবেশনের ব্যবস্থা করবেন এবং সিদ্ধান্তসমূহ
রেজিস্টারে লিপিবদ্ধ করবেন;
১৮. সহকারী শিক্ষকদের এসিআর অনুস¦াক্ষরপূর্বক
নির্ধারিত সময়ের মধ্যে সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার সমীপে প্রেরণ করবেন;
১৯. সহকারী শিক্ষকদের ছুটি, বদলিসহ অন্যান্য
আবেদনপত্র মন্তব্য সহকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমীপে প্রেরণ করবেন;
২০. মাসে অন্ততপক্ষে একবার ম্যানেজিং কমিটির অধিবেশনের ব্যবস্থা
করবেন এবং অধিবেশনে গৃহীত সিদ্ধান্তবলি বাস্তবায়ন করবেন।
একাডেমিক দায়িত্ব ও কর্তব্য
২১. শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের কার্যকর নির্দেশ প্রদানের মাধ্যমে
শিক্ষার্থীর উন্নয়ন হচ্ছে কিনা তা মনিটরিং-এর মাধ্যমে নিশ্চিত করবেন;
২২. শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের জন্য পেশাগত উন্নয়নের
মাধ্যমে শিক্ষকদের প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা নিশ্চিত করবেন;
২৩. বিদ্যালয়ের এ্যাসেসমেন্ট ও ইভালুয়েশন প্রক্রিয়া তত্ত¡াবধান করবেন;
২৪. শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক সফলতার জন্য সহায়তা প্রদান নিশ্চিত
করবেন;
২৫. শিক্ষার্থীদের উন্নতি অর্জন ত্বরান্বিত করতে অভিভাবক ও
কমিউনিটিকে জড়িত করবেন;
২৬. শিক্ষার্থীদের শিখনে সহায়তা প্রদানের জন্য রিসোর্স সরবরাহ
নিশ্চিত করবেন;
তত্ত্বাবধানিক দায়িত্ব ও কর্তব্য
২৭. প্রাথমিক বিদ্যালয়ের গমনোপযোগী শিশুদের বিদ্যালয়ে নিয়মিত
পাঠদানের জন্য অভিভাবকদের উদ্বুদ্ধ করবেন;
২৮. সহকারী শিক্ষক-শিক্ষিকাদের নিয়মিত স্কুলে উপস্থিতি নিশ্চিত
করবেন;
২৯. নিয়মিত প্রতিদিন লিখিতভাবে অন্তত দুটি শিখন শেখানো কার্যক্রম
পর্যবেক্ষণ করে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান
করবেন;
৩০. পাঠের পূর্ব প্রস্তুতি হিসেবে সহকারী শিক্ষকগণ দৈনিক পাঠ
পরিকল্পনা এবং শিক্ষা উপকরণ তৈরি বা সংগ্রহ করেছেন কিনা সে সম্পর্কে নিশ্চিত হবেন;
৩১. সহকারী শিক্ষকগণ তাদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে
পালন করছেন কিনা সে সম্পর্কে নিশ্চিত হবেন;
৩২. নিয়মিত পাক্ষিক সভায় সকল পর্যবেক্ষণ উত্থাপন করে আলোচনা করবেন
এবং সম্মিলিতভাবে উন্নয়ন কার্যক্রম গ্রহণ করবেন;
৩৩. বিদ্যালয় পাঠাগারের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করবেন।
আর্থিক
দায়িত্ব ও কর্তব্য
৩৪. সরকার ও স্থানীয়ভাবে সংগৃহীত অর্থ, আসবাবপত্র, শিক্ষা উপকরণ ও অন্যান্য সম্পদের
সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার জন্য ক্যাশবুক ও স্টক রেজিস্টার সংরক্ষণ করবেন;
৩৫. স্কুলের শিক্ষক ও অন্যান্য কর্মচারীদের মাসিক বেতন বিল তৈরি করে
সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারের নিকট নিয়মিতভাবে যথাসময়ে দাখিল করবেন;
৩৬. বিভিন্ন সময়ে সরকার/অধিদপ্তর/উপজেলা পরিষদ কর্তৃক আরোপিত
দায়িত্ব ও কর্তব্য পালন করবেন।
ক্লাস্টার
ট্রেনিং এর ক্ষেত্রে দায়িত্ব ও কর্তব্য
৩৭. সাব-ক্লাস্টার ট্রেনিং এর দিন তারিখ ও বিষয় শিক্ষকদের যথাসময়ে
জানিয়ে দিবেন। সাব-ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠানের জন্য সবরকম আয়োজন সম্পন্ন করবেন।
যেমন: বসার জায়গা, শিক্ষা উপকরণ ইত্যাদি;
৩৮. প্রশিক্ষণের দিন প্রধান শিক্ষক নিজে উপস্থিত থাকবেন এবং
অন্যান্য শিক্ষকের উপস্থিতি নিশ্চিত করবেন;
৩৯. প্রশিক্ষণের দিন সাধারণত শিক্ষকদের নৈমিত্তিক ছুটি প্রদান করা
যাবে না।
বিদ্যালয়ভিত্তিক
উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত দায়িত্ব ও কর্তব্য
৪০. এসএমসি ও শিক্ষক অভিভাবক সমিতি গঠন নিশ্চিত করবেন;
৪১. এসএমসি’এর সহায়তা নিয়ে
পরিকল্পনা কমিটি গঠন করবেন;
৪২. শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষক-অভিভাবক সমিতির সদস্যবৃন্দ এবং স্থানীয় জনগণের মধ্যে উন্নয়ন
পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন সম্পর্কিত তথ্যাদি প্রদর্শনের ব্যবস্থা করবেন;
৪৩. স্থানীয় জনগণকে পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের সাথে সম্পৃক্ত
করার উদ্যোগ গ্রহণ করবেন;
৪৪. পরিকল্পনায় যে বাজেট থাকবে তার কিয়দংশ অর্থায়নের জন্য তিনি
জনগণকে উদ্বুদ্ধ করবেন;
৪৫. সঠিকভাবে খরচের ভাউচার তৈরি করবেন এবং রেকর্ড সংরক্ষণ করবেন;
৪৬. পকিল্পনা বাস্তবায়নের প্রেক্ষিতে খরচের বিবরণী তৈরি করবেন এবং
ভাউচারসহ উপজেলা অফিসে প্রেরণ করবেন;
৪৭. উল্লিখিত দায়িত্বসমূহ সম্পাদনের লক্ষ্যে অন্যান্য শিক্ষকের
সহায়তা গ্রহণ করবেন (সকল শিক্ষক একটি টিম হিসেবে কাজ করবেন)।
পরিমার্জিত
ডিপিএড এর আওতায় ইন্টার্ণশিপ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য
৪৮. নিজ বিদ্যালয়ে সংযুক্ত সকল প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় সকল
সহায়তা প্রদান করবেন;
৪৯. নিরপেক্ষতার সঙ্গে প্রশিক্ষণার্থী শিক্ষকের কার্যক্রম চেকলিস্ট
অনুসারে মূল্যায়ন ও মনিটরিং করবেন;
৫০. প্রশিক্ষণার্থীগণকে মেন্টরিং করে পরিপূর্ণ শিক্ষক হতে সহায়তা
করবেন;
৫১. অন্যান্য মূল্যায়নকারীগণ কর্তৃক মূল্যায়নের নম্বর সংগ্রহ করা
এবং নিজের প্রদত্ত নম্বরসহ গোপনীয়তার সঙ্গে সংশ্লিষ্ট উপজেলা/থানা রিসোর্স
সেন্টারের ইন্সট্রাক্টরের কাছে প্রেরণ করবেন।
আরও
পোস্ট দেখুন:
মতামত দিন