NEWS UPDATE

প্রকৃতির ভাষা

প্রকৃতির ভাষা
-আসাদুর রহমান,সহকারি শিক্ষক, শুক্রবাটী সপ্রাবি , ধামইরহাট, নওগাঁ

আসমানী একটা শিশুর ছদ্ম নাম।  জন্মের পর সে ধীরে ধীরে বেড়ে উঠে । বয়স বাড়ার সাথে সাথে তার শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ লাভ করে। বয়স তার ৪ (চার) বছর। এই অবস্থায় আসমানী প্রকৃতির যেকোনো জিনিস দেখলেই তার নাম সহজেই বলতে পারে। আসমানী প্রকৃতির ভাষা শিখেছে। একসময় যখন তার বয়স ৫ বছর পূর্ণ হয় তখন সে বিদ্যালয়ে ভর্তি হয় , কিন্তু এখনও সে পড়তে পারে না।
শিক্ষক একদিন  আসমানী কে একটা বর্ণ কার্ড দেখিয়ে জিজ্ঞেস করলো, সে বর্ণ টা চেনে কি না ? তখন আসমানী,  মাথা নেড়ে  না জানার ভান করলো। সেই শ্রেণীতে আসমানীর মত অনেক শিশু আছে , তাদের মধ্যে এক দুই জন বর্ণ কার্ডের বর্ণ টি চিনলো কিন্তু বেশিরভাগ শিশুই সেই বর্ণ টি বলতে পারলো না। শিক্ষক এবার একটা ছবির কার্ড দেখালো যেখানে একটা আমের  ছবি ছিল। এবার আসমানী সহ অন্য শিশুদের যখন জিজ্ঞেস করা হলো,  কার্ডের ছবি টি তারা চেনে কি না ? সবাই উত্তর দিল এটা আম।এটা সহজেই বলতে পারলো কারণ তারা প্রকৃতির ভাষা বুঝে।

উল্লেখিত ঘটনা থেকে আমরা সহজে যেটা লক্ষ্য করলাম টা হলো, একটা শিশু জন্মের পর থেকেই প্রকৃতিতে তার আসে পাশে যা সে দেখে , সেটা সহজেই সে আয়ত্ত করতে পারে যদিও এই জন্য তাকে কেউ শিখায় না। প্রকৃতিগত ভাবেই এমনিতেই সে আয়ত্ত করতে পারে । একটা শিশু বাংলা, ইংরেজি কোনো ভাষার বর্ণ না চিনলেও সে প্রকৃতির ভাষা বুঝে । প্রকৃতিই হলো জ্ঞানের ভান্ডার।

 একটা শিশুকে কোনো বর্ণ আগেই  না দিয়ে, সেই বর্ণের সাথে মিল রেখে প্রকৃতির  কোনো ছবি দেখানো হলে সহজেই একটা শিশু সেই বর্ণ মনে ধারণ করতে পারে এবং টেকসই শিক্ষা অর্জন করা সহজ হয়। কিন্তু এটা না করে আগেই যদি বর্ণ শেখানো হয় তাহলে শিশু সেটা মুখস্ত করে এবং মানসিক বিকাশ বাধগ্রস্ত হয়।শিশুর মানসিক বিকাশের জন্য প্রকৃতির ভাষায় মুক্ত ভাবে চিন্তা করতে সুযোগ পেলে, শিশুর শিখন কার্যক্রম সহজ হয়, যা পরবর্তীতে শিশুর মানসিক, শারীরিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ ত্বরান্বিত হয়।

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।