প্রাত্যহিক সমাবেশ ও শপথ বাক্য
প্রাত্যহিক সমাবেশ ও শপথ বাক্য
প্রাত্যহিক সমাবেশ বলতে কী বুঝায়?
প্রতিদিন শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার পূর্বে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট
স্থানে সকল শিক্ষক শিক্ষার্থীর সম্মিলিত যে কর্মসূচি শৃঙ্খলার সাথে ধারাবাহিক ভাবে
পালন করা হয় তাকে প্রাত্যহিক সমাবেশ বলে।
প্রাত্যহিক সমাবেশের মধ্য দিয়ে শিক্ষার্থীদের নানাবিধ গুণাবলি অর্জিত হয়ে
থাকে। এর মধ্যে শিশুর একতা, শৃংঙ্খলা, দায়িত্ববোধ,
নেতৃত্বদান, ধর্মীয় অনুভূতি ও সম্প্রীতি,
নৈতিকতা, আধ্যাত্মিকতা, দেশপ্রেম ও জাতীয়তাবোধ জাগ্রত হয়।
প্রাত্যহিক সমাবেশ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের আবশ্যকীয় কর্মসূচীর
অন্তর্ভূক্ত বলে অবশ্যই পরিগণিত হবে। প্রাত্যহিক সমাবেশে সকলের উপস্থিতি ও
অংশগ্রহণ আইনের দ্বারা বাধ্যতামূলক করা হয়েছে।
প্রাত্যহিক সমাবেশের
ধারাবাহিক কার্যক্রম পরিচালনার ধাপ
১. জাতীয় পতাকা উত্তোলন:
প্রথমে প্রতিষ্ঠানের প্রধান জাতীয় পতাকা উত্তোলন করবেন। পতাকা উত্তোলনের সময় সকলে
সাবধান হয়ে থাকবে।
২. জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন:
প্রতিষ্ঠান প্রধান জাতীয় পতাকা উত্তোলন করে এক পদক্ষেপ পেছনে এসে পতাকাকে অভিবাদন
করবেন। সাথে সাথে অন্য সকলে সাবধান অবস্থায় হাত তুলে পতাকাকে অভিবাদন করবে।
৩. পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ:
পবিত্র কোরআন থেকে পাঠ (অন্যান্য ধর্মের শিক্ষার্থী থাকলে তাঁদের ধর্মগ্রন্থ থেকেও
পাঠ করা যেতে পারে) একজন পাঠ করবে, অন্য সকলে শুনবে।
তেলাওয়াতের সময় সকলে আরামে ধর্মীয় রীতি অনুযায়ী দাঁড়াবে।
৪. জাতীয় সংগীত: সকলে সমবেত
জাতীয় সংগীত গাইবে। এ সময় সকলে ‘সাবধান’ অবস্থায়
থাকবে।
৫. শপথ গ্রহণ: একজন শপথ
বাক্য পাঠ করবে। বাকী সকলে তার সঙ্গে বলবে। শপথের সময় সাবধান হয়ে ডানহাত
সম্মুখেকাঁধ বরাবর তুলে দাঁড়াবে।
৬. প্রতিষ্ঠান প্রধানের বক্তব্য:
প্রতিষ্ঠান প্রধানের বক্তব্য (প্রয়োজনবোধে)।
৭. পি.টি. অনুশীলন: শারীরিক
শিক্ষার শিক্ষক/দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষার্থীদের ৫ মিনিটের জন্য শরীরচর্চা
(পি.টি) অনুশীলন করাবেন। এখানে উল্লেখ্য যে, এমন ধরনের ব্যায়াম করানো যাবেনা যাতে
শিক্ষার্থীদের হাতে বা জামা কাপড়ে মাটি লাগার সম্ভাবনা থাকে।
৮. সমাবেশ শেষে: শিক্ষার্থীরা
শৃঙ্খলার সাথে ফাইলবদ্ধ অবস্থায় নিজ নিজ শ্রেণিকক্ষে ফিরে যাবে।
নতুন শপথ বাক্য
"আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব।
হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন।"
শপথের সময় সাধু এবং চলিত এর যে কোন ১টি রীতিতে শপথ বাক্য পাঠ করবে। আমিন বললে হাত নামবে।
প্রাত্যহিক সমাবেশ সম্পর্কিত নির্দেশনা
- দৈনিক সমাবেশে প্রতিষ্ঠান প্রধান, তার সকল সহকর্মী এবং সকল শিক্ষার্থী উপস্থিত থাকবেন।
- সাধারনত: শুষ্ক মৌসুমে বিদ্যালয়ের উন্মুক্ত প্রাংগনে এবং বর্ষা মৌসুমে প্রতিকুল আবহাওয়ায় বিদ্যালয়ের মিলনায়তন, বারান্দা অথবা ক্লাস রুমে দৈনিক সমাবেশ অনুষ্ঠিত হতে পারে।
- জাতীয় পতাকা সামনে রেখে সকল শিক্ষার্থী লাইন ও ফাইল ঠিক রেখে দাঁড়াবে। প্রতিষ্ঠান প্রধান ও তার সহকর্মীবৃন্দ পতাকা ও শিক্ষার্থীদের সম্মুখে রেখে দাঁড়াবে।
- লাইন ও ফাইল শিক্ষার্থীদের উচ্চতা অনুসারে ছোট থেকে বড় পর্যায়ক্রমে দাঁড়াতে হবে।
- প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষক অথবা প্রতিষ্ঠান প্রধান অথবা প্রতিষ্ঠান প্রধানকর্তৃক নিযুক্ত অন্য কোন শিক্ষক সমাবেশ পরিচালনা করবেন।প্রতিষ্ঠানের কোন ব্যক্তি/শিক্ষার্থী সমাবেশ ক্লাসের জাতীয় সংগীত শুরুর পর পরই যদি ক্যাম্পাসে প্রবেশ বা বাহিরে যেতে থাকে এমন অবস্থায় তার কানে জাতীয় সংগীতের শুরু শোনা মাত্র সে সেখানে দাঁড়িয়ে যাবে এবং জাতীয় সংগীত শেষ না হওয়া পর্যন্ত সেখানে দাঁড়িয়ে থাকবে।
সমাবেশ কীভাবে পরিচালনা করতে হয়? (ভিডিও দেখুন)
দৈনিক সমাবেশ পরিচালনার ভিডিও লিংক
এ ধরনের আরো পোস্ট পড়ুন:
➰ কাব স্কাউটিংয়ের
ধারণা ও পটভূমি
➰ কাব-স্কাউটের লক্ষ্য-উদ্দেশ্য, কাব
প্রতিজ্ঞা, আইন ও মটো
➰ কাব-স্কাউট ইউনিট লিডারের যোগ্যতা ও গুণাবলি
মতামত দিন