NEWS UPDATE

ইজি টিচিং ইজি লার্নিং

ইজি টিচিং ইজি লার্নিং

Easy Teaching Easy Learning

- আসাদুর রহমান

প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থীদের শিখানোর কৌশল অন্যান্য স্তরের শিক্ষা থেকে ব্যতিক্রম । ছোট শিশুদের শিখানোর কাজ টি মূলত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের। সেই লক্ষ্য কে সামনে রেখে দেশের অন্যান্য পিটিআই এর মত  জয়পুরহাট পিটিআইও প্রতি বছর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানসম্মত প্রশিক্ষণ দিচ্ছে। বর্তমানে  বিটিপিটি (পরিমার্জিত ডিপিএড) প্রশিক্ষণ চলমান রয়েছে। এই প্রশিক্ষণের একটি অংশ পিটিআই এর নির্ধারিত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্র্যাকটিস টিচিং। ট্রেনিং -এ  অর্জিত জ্ঞান, প্র্যাকটিস টিচিং এ কাজে লাগানোই মূখ্য উদ্দেশ্য। 

এবারের বিটিপিটি ৩য় ব্যাচে  প্র্যাকটিস টিচিং এ জয়পুরহাট পিটিআই এর ১০ জনের একটি দল খঞ্জনপুর শহর স.প্রা.বি তে জনাব মোঃ মিলন সরকার (ইন্সট্রাক্টর, চারু কারুকলা) অধীনে অংশ নেন। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব, সুরাইয়া হাসিন খান ম্যাডামের সার্বিক সহযোগিতায় প্র্যাকটিস টিচিং চলতে থাকে।

সেই দলের প্রশিক্ষণার্থীগণ ছিলেন এস এম রুবায়েতুল ইসলাম, জাকিয়াতুল জান্নাত, খাতিজা খাতুন, রুবায়েত সারমিন কনা, আসাদুর রহমান, অনুপ চদ্র, শাকিলা বানু, শান্তনা আক্তার, শাকিল হোসেন, লু লু আল মারজান উল্লেখযোগ্য।

তাঁরা তাঁদের প্র্যাকটিস টিচিং এর সময় নির্দেশনা মত যথাযথ পাঠদান কার্যক্রম পরিচালিত করেন। পাঠদানে তাঁরা গাইড টিচার মোঃ মিলন সরকার (পিটিআই ইন্সট্রাক্টর) -এর প্রত্যক্ষ সহযোগিতায় শিক্ষার্থীদের পাঠদানের বিভিন্ন কৌশল এর প্রয়োগ এবং পিছিয়ে পরা শিক্ষার্থীদের নিয়ে কাজ শুরু করেন।

প্রশিক্ষণার্থী শিক্ষকগণ লক্ষ্য করেন যে, শিক্ষার্থীদের শোনা (লিসনিং ) দক্ষতা অর্জন করতে পারলে অন্যান্য দক্ষতাও অর্জিত হয়।

এই শোনার  অর্জনের জন্য সবল শিক্ষার্থী, ও দুর্বল শিক্ষার্থী উভয় কে বিভিন্ন শ্রেণীতে বাছায় করে বাংলা ও ইংরেজি উভয় বিষয় শোনার ব্যবস্থা করা হয় ।

এই কাজ শুরুর পূর্বে শ্রেণী কক্ষে শিখন পরিবেশ ও শ্রেণী ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়। অতপর আবেগ তৈরি করে পাঠ উপস্থাপনে একটু কৌশলী হয়ে আনন্দঘন পরিবেশে স্পষ্ট স্বরে শিক্ষক কয়েকবার পড়েন, এমন সময় শিক্ষার্থী মনোযোগ দিয়ে শোনেন। এভাবে কয়েকবার করা হয়। এরপর অন্যান্য ধাপগুলো পর্যায়ক্রমে সম্পূর্ণ হয় , যেমন শিক্ষার্থীর সরব পাঠ, নীরব পাঠ, মূল্যায়ন, ফলাবর্তন।

শিক্ষার্থী যখন বর্ণ/গল্প/ কবিতা যেটায় শুনবে শিক্ষার্থীদের দ্রুত মনে থাকে।

শিক্ষককে আর বাড়তি শ্রম দিয়ে শিখন নিশ্চিত করতে হয় না।

লিসনিং মডেল টা খুবই কার্যকর একটি পদ্ধতি যার মাধ্যমে অন্য দক্ষতা গুলো ও অর্জিত হয় খুব সহজেই।

বিদ্যালয়ে এই মডেলের আলোকে  শ্রেণি পাঠদান পরিচালনা করে  যেই  সফলতাগুলো  অর্জিত হয়েছে তা হলো দ্রুত শিখন, বিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীদের অনুরাগ ও আগ্রহ সৃষ্টি, শিখন অগ্রগতি নিশ্চিতকরণ, শিক্ষকের ভোগান্তি লাঘব হয়েছে।  মডেল টি হলো-

কার্যকর শ্রেণি ব্যবস্থাপনা > মনোযোগী পরিবেশ > লিসনিং > কার্যকর শিখন ।

 

এই কাঠামোর আওতায় পর্যায়ক্রমিক ধাপ সমূহ হলো

১. পূর্ব-শ্রবণ ধাপ (Pre-Listening Stage)

উদ্দেশ্য: শিশুদের আগ্রহ তৈরি করা এবং বিষয় সম্পর্কে পূর্ব ধারণা প্রদান। 

কার্যক্রম: 

  - বিষয় নিয়ে আলাপ-আলোচনা। 

  - গুরুত্বপূর্ণ শব্দ বা ধারণা ব্যাখ্যা করা। 

  - শ্রবণের উদ্দেশ্য স্পষ্ট করা। 

 

২. সামগ্রিক বোঝার জন্য শ্রবণ (Listening for General Understanding)

উদ্দেশ্য: বিষয়বস্তুর মূল ভাব বা সারমর্ম বোঝা। 

কার্যক্রম: 

  - গল্প, গান, বা ছোট নির্দেশনা শোনা। 

  - প্রশ্ন করা, যেমন: "গল্পের মূল বিষয় কী?" 

 

৩. নির্দিষ্ট তথ্যের জন্য শ্রবণ (Listening for Specific Information)

উদ্দেশ্য: নির্দিষ্ট শব্দ, বাক্যাংশ বা তথ্য শনাক্ত করা। 

কার্যক্রম: 

  - নাম, তারিখ, বা গুরুত্বপূর্ণ তথ্য শুনে শনাক্ত করা। 

  - "কে," "কী," "কখন," বা "কোথায়" প্রশ্নের উত্তর দেওয়া। 

 

৪. ক্রমবিন্যাস বোঝার জন্য শ্রবণ (Listening for Sequencing)* 

উদ্দেশ্য: ঘটনা বা প্রক্রিয়ার ধাপগুলি বোঝা। 

কার্যক্রম: 

  - গল্প বা ঘটনার ক্রম সঠিকভাবে বর্ণনা করা। 

  - "প্রথমে," "তারপর," "শেষে" এর মতো শব্দ চিহ্নিত করা। 

 

৫. সমালোচনামূলক ও প্রতিফলনমূলক শ্রবণ (Critical and Reflective Listening)

উদ্দেশ্য: বিষয়বস্তু বিশ্লেষণ করা এবং ব্যাখ্যা করা। 

কার্যক্রম: 

  - চরিত্রের আচরণ বা গল্পের শিক্ষার বিষয়ে আলোচনা। 

  - নিজস্ব মতামত প্রকাশ করা। 

 

৬. আন্তঃক্রিয়ামূলক শ্রবণ (Interactive Listening)

- উদ্দেশ্য: শ্রবণ দক্ষতা ও সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি করা। 

- কার্যক্রম: 

  - দলগত আলোচনা বা জুটি ভিত্তিক কাজ। 

  - প্রশ্নের উত্তর প্রদান বা আলোচনায় অংশগ্রহণ। 

 

শ্রবণ দক্ষতা বিকাশের জন্য কৌশল: 

🤷‍♂️ শিশুদের উপযোগী গল্প, গান বা ছড়া ব্যবহার। 

🤷‍♂️ ভিজ্যুয়াল উপকরণ যোগ করা। 

🤷‍♂️ নিয়মিত অনুশীলনের সুযোগ তৈরি করা। 

🤷‍♂️ উৎসাহ প্রদান এবং গঠনমূলক প্রতিক্রিয়া দেওয়া। 

 

এই ধাপগুলো অনুসরণ করে শিশুদের শ্রবণ দক্ষতা ধীরে ধীরে উন্নত করা সম্ভব।

এমন মডেল অন্যান্য বিদ্যালয় গুলো তে কার্যকর করতে পারলে শিখনে  মনোসামাজিক পরিবেশ  আরোও অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর  হবে বলে প্রত্যাশা করা হয়েছে।

আরও পড়ুনঃ

👀 প্রত্যয়ী শিখন - আত্মবিশ্বাস যেখানে পঠন দক্ষতার বিকাশ ঘটায়

👀 শিশুর বিকাশে পরিবেশের ভূমিকা

👀 শিশুদের ঝড়েপড়া রোধে নিরাপদ শিখন পরিবেশের ভূমিকা


মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।