বিটিপিটি

প্রতিফলনমূলক শিখন: উদ্দেশ্য, শিখনের ধারণা, গুরুত্ব ও বৈশিষ্ট্য

প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ | Primary Teachers Training

Reflective Teaching

প্রতিফলনমূলক শিখন: উদ্দেশ্য, শিখনের ধারণা, গুরুত্ব ও বৈশিষ্ট্য

প্রতিফলনমূলক শিখন (Reflective Teaching) কী?

স্ব-উদ্যোগে শিক্ষকতা পেশার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষকগণ কিছু কাজ করে থাকেন যেমন- শিক্ষক একটি ক্লাস পরিচালনা করার সময় এবং ক্লাস সম্পন্ন করার পর ঐ ক্লাসের ওপর প্রতিফলন বা আত্ম-মূল্যায়ন করে থাকেন। এই আত্ম-মূল্যায়নের উদ্দেশ্য ক্লাসের ভুলত্রুটি বের করে পরবর্তী সময়ে অধিক ফলপ্রসূভাবে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা। শিক্ষকগণ এ আত্ম-মূল্যায়নে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করলে পেশাগত উন্নয়ন মানসম্মত হয়। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে আত্ম-মূল্যায়নকে প্রতিফলনমূলক শিখন বলে।

নিজ কাজের প্রতিফলন চর্চা বা শিখন এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে একজন শিক্ষক তার শিখন শেখানো দক্ষতা ও অভিজ্ঞতাগুলোকে আলোচনা, সমালোচনা ও মূল্যায়ন করে শিখন শেখানো কার্যক্রমের উৎকর্ষ সাধন করতে পারেন। 

শিক্ষকের প্রতিফলনমূলক শিখনকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। যথাঃ

১) কর্মের ওপর প্রতিফলন (Reflection on action) এবং 

২) কর্মকালীন/ক্রিয়াকালীন প্রতিফলন (Reflection in action)

প্রতিফলনমূলক শিখন প্রশিক্ষণের উদ্দেশ্য

👀 শিখনের বিভিন্ন দিক পর্যালোচনা ও পর্যবেক্ষণপূর্বক নিজ পাঠের উন্নয়নের ক্ষেত্র চিহ্নিত করা।

👀 পদ্ধতি ও কৌশল মোতাবেক পাঠদান কার্যক্রম পরিচালনায় দক্ষ করা।

👀 কর্মসহায়ক গবেষণা বা গবেষণার ক্ষেত্র চিহ্নিত করতে সহায়তা করা।

👀 রিফ্লেকটিভ জার্নাল লিখন, কেইস স্টাডি ও শিক্ষার্থীদের শিখন অবস্থান অনুসারে পাঠ পরিকল্পনা প্রণয়নে সহায়তা করা।

👀 শিখন শেখানো কার্যক্রমে লেসন স্টাডি প্রয়োগে সহায়তা করা। 

👀 শিখন শেখানো কার্যক্রমের উৎকর্ষ সাধনে সহায়তা করা।

প্রতিফলনমূলক শিখনের গুরুত্ব

✨ শিক্ষকের পেশাগত দক্ষতা বিকাশে সহায়তা করে।

✨ শিক্ষকের স্ব-মূল্যায়ন, শিক্ষার্থীদের পোর্টফোলিও সংরক্ষণ ও প্রতিবেদন প্রণয়ন করতে পারে।

✨ শিক্ষার্থীদের শিখন অগ্রগতি যাচাইপূর্বক শিক্ষক পরবর্তী ব্যবস্থা নিতে পারেন।

✨ শিক্ষকের শিখনে কোন ত্রুটি হলে শিক্ষার্থী তার অন্তর্নিহিত কারণ চিহ্নিত করে বিশ্লেষণের সুযোগ সৃষ্টি করতে পারে।

✨ শিক্ষক নিজ পাঠের উন্নয়ন ক্ষেত্র চিহ্নিতপূর্বক নিজেকে প্রস্তুত করে শিক্ষার্থীর শিখন নিশ্চিত করতে পারেন।

✨ শিক্ষক শিক্ষার্থী ঝরে পড়ার হার রোধসহ উপস্থিতির হার বৃদ্ধি করতে পারেন।

প্রতিফলনমূলক শিখনের বৈশিষ্ট্য 

💦 শিক্ষকের অনুসন্ধিৎসু মনোভাব সৃষ্টি হয়। 

💦 ভুল হলে সংশোধনের সুযোগ পান

💦 শিক্ষামূলক কার্যাবলীতে নিজস্ব চিন্তাভাবনার প্রতিফলন ঘটায়।

💦 শিক্ষকের স্ব-বিশ্লেষণ করার ক্ষমতা বৃদ্ধি পায়। 

💦 শিক্ষার্থীর নিজস্ব মতামত ও দৃষ্টিভঙ্গি প্রকাশ করার সুযোগ সৃষ্টি হয়।

💦 শিক্ষক শ্রেণিকক্ষে অন্য শিক্ষকদের শিখন শেখানো কার্যক্রম পর্যবেক্ষণপূর্বক নিজের শিখন শেখানো কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমস্যা অনুধাবন ও সমস্যা সমাধানের উপায় চিহ্নিত করতে পারেন।

💦 শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সম্পর্ক বৃদ্ধি পায়।


আরও পোস্ট দেখুন:

📌 প্রতিফলনমূলক শিখনের কৌশল

📌 প্রতিফলনমূলক শিখনের কৌশল: লেসন স্টাডি

📌 রিফ্লেক্টিভ জার্নাল কী? কীভাবে রিফ্লেক্টিভ জার্নাল লিখবেন?

📌 এ্যাকশন রিসার্চ কী? কীভাবে কর্মসহায়ক (Action Research) গবেষণা করবেন?

📌 প্রতিফলনমূলক শিখন অনুশীলন

📌 প্রতিফলিত শিক্ষক হওয়ার কৌশল: আত্মচর্চা ও মাইন্ডফুলনেস

📌 প্রতিফলনমূলক শিখনের সুবিধা, অসুবিধা, প্রতিবন্ধকতা এবং এর উত্তরণের উপায়

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।