প্রতিফলিত শিক্ষক হওয়ার কৌশল: আত্মচর্চা ও মাইন্ডফুলনেস
প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ | Primary
Teachers Training
Self Practice and Mindfulness
প্রতিফলিত শিক্ষক হওয়ার কৌশল: আত্মচর্চা ও মাইন্ডফুলনেস
আত্মচর্চা বা আত্মপর্যবেক্ষণ বলতে কী বুঝায়?
আত্মপর্যবেক্ষণ হল নিজের ভাবনা, অনুভূতি, কার্যক্রম এবং আচরণের উপর ভালোভাবে লক্ষ্য রাখা। এটি নিজেকে বোঝা একটি পদক্ষেপ। আত্মপর্যবেক্ষণের মাধ্যমে একজন তাঁর কাজের সবল ও দুর্বল দিক চিহ্নিত করতে পারেন এবং সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করেন।
আত্মপর্যবেক্ষণের মাধ্যমে একজন শিক্ষক তাঁর শ্রেণি কার্যক্রমকে আরো কার্যকর করতে পারেন। যেমন-
✔ পাঠের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ,
✔ উপকরণ সংগ্রহ,
✔ শিখনফল,
✔ দলীয় কাজ পরিচালন্
✔ শ্রেণি-ব্যবস্থাপনা,
✔ মূল্যায়ন
ক্ষেত্র জানা, ইত্যাদি।
স্ব-মূল্যায়ন
কী?
স্ব-মূল্যায়ন হল একটি ব্যক্তিগত প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি নিজ উদ্যোগে নিজের জ্ঞান, সক্ষমতা ও দক্ষতার বিষয়ে মূল্যায়নপূর্বক প্রয়োজনীয় ইতিবাচক পরিবর্তন করেন। স্ব-মূল্যায়নের মাধ্যমে একজন শিক্ষক তাঁর শ্রেণি কার্যক্রমকে আরো কার্যকর ও ফলপ্রসূ করতে পারেন। যেমন-
✔ উপস্থাপিত পাঠ সম্পর্কে নিজে যেমন শিক্ষার্থীদের প্রশ্ন করে,
✔ লিখতে দিয়ে,
✔ পর্যবেক্ষণ করে নিজের পাঠ মূল্যায়ন,
✔ শিক্ষার্থী, অন্য শিক্ষক, অভিভাবক, পাঠপর্যক্ষেণকারীর মতামত গ্রহণের মাধ্যমে, ইত্যাদি উপায়ে।
স্ব-মূল্যায়নের
জন্য কী কী করা যেতে পারে?
নিজেকে বিভিন্ন প্রশ্ন করে
স্ব-মূল্যায়ন করা যেতে পারে। যেমন-
👀
আমার সবল ও দুর্বল
দিক কী কী?
👀
কাজটি করার জন্য
আমার কী কী সুযোগ আছে?
👀
কীভাবে আমি আমার
দুর্বলতাগুলোকে দূর করতে পারি?
👀
পাঠ উপস্থাপন কি
শিক্ষার্থী বান্ধব ছিল?
👀
আমার আচরণ কি
শিক্ষার্থী বান্ধব ছিল? ইত্যাদি
আত্মপর্যবেক্ষণ ও স্ব-মূল্যায়ন
একটি চলমান প্রক্রিয়া যা ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নের কৌশল হিসাবে কাজ করে।
আত্মপর্যবেক্ষণ
ও স্ব-মূল্যায়নের প্রয়োজনীয়তা আছে কী? কীভাবে তা করা যেতে পারে?
একজন
শিক্ষক আত্মপর্যবেক্ষণ ও স্ব-মূল্যায়নের জন্য যা করতে পারেন:
✨
সবল ও দুর্বল দিক
চিহ্নিত করে সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে পারেন।
✨
পাঠের সবল ও দুর্বল
দিক চিহ্নিত করে প্রয়োজনীয় ফলাবর্তন দিতে পারেন।
✨
পাঠের জন্য কার্যকর
ও ফলপ্রসূ পরিকল্পনা করতে পারেন।
✨
শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের
মধ্যে পারস্পারিক সম্পর্ক ও আস্থা দৃঢ় করতে পারেন।
✨
নিজেকে সচেতন করতে
পারেন।
✨ পাঠ উপস্থাপনে নিজেকে পারদর্শী করতে পারেন।
✨ নিজের আত্মবিশ্বাস ও কাজ করার স্পৃহা বৃদ্ধি করতে পারেন ইত্যাদি।
আরও পোস্ট দেখুন:
📌 প্রতিফলনমূলক
শিখন: উদ্দেশ্য, শিখনের
ধারণা, গুরুত্ব ও
বৈশিষ্ট্য
📌 প্রতিফলনমূলক
শিখনের কৌশল: লেসন স্টাডি
📌 রিফ্লেক্টিভ
জার্নাল কী? কীভাবে রিফ্লেক্টিভ জার্নাল লিখবেন?
📌 এ্যাকশন
রিসার্চ কী? কীভাবে কর্মসহায়ক (Action Research) গবেষণা করবেন?
📌 প্রতিফলিত শিক্ষক
হওয়ার কৌশল: আত্মচর্চা ও মাইন্ডফুলনেস
📌 প্রতিফলনমূলক
শিখনের সুবিধা, অসুবিধা, প্রতিবন্ধকতা এবং এর
উত্তরণের উপায়
📌 কেইস স্টাডি সম্পর্কে বিস্তারিত জানতে এই
লিংকে প্রেস করুন।
📌 কর্মসহায়ক গবেষণা প্রতিবেদন লেখার নিয়ম
📌 অ্যাসাইনমেন্ট (Assignment) সম্পর্কে
বিস্তারিত জানতে এই লিংকে প্রেস
করুন।
মতামত দিন