বিটিপিটি

প্রতিফলনমূলক শিখনের সুবিধা, অসুবিধা, প্রতিবন্ধকতা

প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ | Primary Teachers Training

Advantages, Disadvantages and Barriers of Reflective Learning Practices

 

প্রতিফলনমূলক শিখন অনুশীলনের সুবিধা, অসুবিধা ও প্রতিবন্ধকতা

 

প্রতিফলনমূলক শিখন অনুশীলনের সুবিধা

ব্যক্তিগত ও পেশাগত উন্নয়ন করতে পারেন।

শিক্ষার্থীর সবল ও দুর্বল দিক চিহ্নিত করে সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে পারেন।

পাঠের সবল ও দুর্বল দিক চিহ্নিত করে প্রয়োজনীয় ফলাবর্তন দিতে পারেন।

শিখনফল অনুযায়ী শিক্ষার্থীদের শিখন নিশ্চিত করতে পারেন।

পাঠের জন্য কার্যকর ও ফলপ্রসূ পরিকল্পনা করতে পারেন।

শ্রেণি ব্যবস্থাপনার উন্নয়ন করতে পারেন।

শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে পারস্পারিক সম্পর্ক ও আস্থা দৃঢ় করতে পারেন।

নিজেকে সচেতন করতে পারেন।

নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন।

নিজের ও অন্য সহকর্মীর মতামতের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পায়।

অন্য সহকর্মীকে উৎসাহিত করতে পারেন।

নিজের আত্মবিশবিশ্বাস ও কাজ করার স্পৃহা বৃদ্ধি করতে পারেন ইত্যাদি।

প্রতিফলনমূলক শিখন অনুশীলনের অসুবিধা ও প্রতিবন্ধকতা

প্রতিফলনমূলক শিখন অনুশীলন শ্রম ও সময় সাপেক্ষ।

  একজন শিক্ষকের নিজের বিষয়ে তথ্য সংরক্ষণে বা জানাতে অনাগ্রহ।

শিক্ষকের নিজের দুর্বলতা প্রকাশ করাটা চ্যালেঞ্জ।

অন্যদের অসহযোগিতা।

কোনো কোনো ক্ষেত্রে অর্থের প্রয়োজনীয়তা

শিক্ষার্থী, অভিভাবক ও সহকর্মীদের মতামত গ্রহণে অনিহা বা উদারতার অভাব ইত্যাদি।

 

প্রতিফলনমূলক শিখন অনুশীলনের অসুবিধা ও প্রতিবন্ধকতা উত্তরণের উপায়

শ্রম ও সময় সাশ্রয় করতে অন্য সহকর্মীর সহযোগিতা নেওয়া।

স্লিপ বরাদ্দ থেকে প্রয়োজনীয় অর্থ খরচ করা।

প্রতিফলনমূলক শিখন অনুশীলনে সংশ্লিষ্ট সকলের মতামত গ্রহণ করা।

পারস্পারিক সহযোগিতা বৃদ্ধি করতে উদ্যোগ গ্রহণ করা।

শিক্ষার্থীদের স্বার্থে নিজেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি সম্পন্ন করে গড়ে তোলা, ইত্যাদি।


আরও পোস্ট দেখুন:

📌 প্রতিফলনমূলক শিখন: উদ্দেশ্য, শিখনের ধারণা, গুরুত্ব ও বৈশিষ্ট্য

📌 প্রতিফলনমূলক শিখনের কৌশল

📌 প্রতিফলনমূলক শিখনের কৌশল: লেসন স্টাডি

📌 রিফ্লেক্টিভ জার্নাল কী? কীভাবে রিফ্লেক্টিভ জার্নাল লিখবেন?

📌 এ্যাকশন রিসার্চ কী? কীভাবে কর্মসহায়ক (Action Research) গবেষণা করবেন?

📌 প্রতিফলনমূলক শিখন অনুশীলন

📌 প্রতিফলিত শিক্ষক হওয়ার কৌশল: আত্মচর্চা ও মাইন্ডফুলনেস

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।